এক পথ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ৭ গাড়ি
ঢাকা প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ জেলার কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হচ্ছে ৫ জন। সোমবার সকাল সাড়ে ৭টার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেস্টনি (রেলিং) এর সাথে ধাক্কা লাগে। এ সময় পিছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে ১টি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতি হয়। এ দুর্ঘটনায় ৫জন আহত হয়।
তবে আহতের মাত্রা গুরুতর নয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

Post a Comment